১২ জানুয়ারি : সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে একটি যুগান্তকারী মামলা আজ সোমবার জাতিসংঘের শীর্ষ আদালতে শুরু হচ্ছে। যদিও গণহত্যার বিষয়টি মিয়ানমার অস্বীকার করেছে।
এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এটিই প্রথম গণহত্যার মামলা, যা পূর্ণাঙ্গভাবে শুনানি
করবে। এই রায়ের প্রভাব মায়ান্মারের বাইরেও পড়বে, সম্ভবত গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার উপর প্রভাব ফেলবে।

পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া ২০১৯ সালে আইসিজে-তে (যা আন্তর্জাতিক আদালত নামেও পরিচিত) মামলাটি দায়ের করেছিল, যেখানে মায়ান্মারকে প্রত্যন্ত পশ্চিম রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।



