ইরানে একরাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত

Spread the news

১০ জানুয়ারি : ইরানের রাজধানী তেহরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারান বহু মানুষ।

টাইম ম্যাগাজিন জানায়, পরিচয় গোপন রাখার শর্তে তেহরানের একজন চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে।

সাময়িকীটির মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাও কার্যত উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার জন্য ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *