বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সোনাই ঝাঞ্জারবালীতে আসছেন উত্তরপ্রদেশের রামপুর জামে উল-উলুম ফুরকানীয়া মাদ্রাসা মুহাদ্দিস তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল লো বোর্ডের কার্যকরী সদস্য হাফিজ আল্লামা মুফতি মকসুদ আহমদ আল কাদরি। তিনি আগামী ১০ জানুয়ারি শনিবার অলিয়ে কামিল আল্লামায়ে জামান আলহাজ শাহসূফি মওলানা মুহসিন আলির (বড় মৌলভী) নক্সবন্দি মুজাদ্দিদি রহঃ এর ৭১তম ইসালে সাওয়াব মহফিলে উপস্থিত থাকবেন। এ দিন রাতে অনুষ্ঠিত হবে ইসালে সাওয়াব মহফিল। এছাড়াও মহফিলে বিশিষ্ট মওলানারা উপস্থিত থেকে বয়ান রাখবেন। মহফিলে উপস্থিত থাকতে সবাইকে আহ্বান জানান উরুস পরিচালনা কমিটির সভাপতি হাজি খলিলুন নবী চৌধুরী ও শাহসূফি মওলানা হাজি নূরুন নবী বড়ভূইয়া।
ঝাঞ্জারবালীতে আসছেন মুফতি মকসুদ আহমদ আল কাদরি রামপুরী



