বার্তাজীবীর হাইলাকান্দি জেলার জ‍্যেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কৃত তিলকরঞ্জন

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : অসম বার্তাজীবী সংঘের সোনালি জয়ন্তীর সমাপ্তী অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার জ‍্যেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কৃত হলেন তিলকরঞ্জন দাস (কুমার)। সোমবার গুয়াহাটি দিসপুরস্থিত লোকনির্মাণ বিভাগের প্রশিক্ষণ এবং সন্মিলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই স্মারক পুরস্কার প্রদান করা হয় জেলার জ‍্যেষ্ঠ সাংবাদিক তিলক রঞ্জন দাসকে।  সংঘের হাইলাকান্দি জেলা এবং কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিত্বকারী হিসেবে রাহুল চক্রবর্তী, অনিন্দ‍্য কুমার নাথ, অনুপম সিনহা, প্রভঞ্জন মালাকার, কুনাল সেন, বিধান সেন, রামধন দাস, প্রণব দাস, এবং প্রসেনজিৎ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। ৪ এবং ৫ জানুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত অসম বার্তাজীবী সংঘের ৫০ বৎসর পূর্তি উপলক্ষে দুইদিন ব‍্যাপী আয়োজিত মনোজ্ঞ সমাপ্তি অনুষ্ঠানে রাজ‍্যের বিভিন্ন জেলার নবীন-প্রবীণ সাংবাদিকেরা অংশ নেন।

রবিবার সকালে প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে  সংঘের পতাকা উত্তোলন করেন রাজ‍্য সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক মধুসূদন মেধি। এরপর অস্থায়ী শহীদ বেদিতে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত সংঘের কার্যকর্তা এবং সদস্যবৃন্দ। পরবর্তীতে প্রেক্ষাগৃহের মূল মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা চক্র। পরে নতুন-পুরনো সংস্থার সকল সদস্যদের সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সন্মানিত করা হয়।

এ ছাড়াও শ্রীভূমির শীর্ষেন্দু সী ও কাছাড়ের তমোজিৎ ভট্টাচার্য এবং চয়ন ভট্টাচার্য এই সম্মান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *