জন্মদিনে বৃক্ষ রোপণ শিশুর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : বিশ্বায়নের চাপে পরিবেশ প্রশ্নের মুখে। পরিবেশ সুরক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে। রবিবার শ্রীভূমি শহরের সায়নিক দে নীলের জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উন্নতমানের বৃক্ষ রোপণ করে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধা বিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের সেবায়িত গৌড় গোবিন্দ দাস বাবাজি। তিনি বলেন, শুধু নীলের জয় সমজের প্রতিজন মানুষের কর্তব্য নিজেদের বিশেষ দিনকে স্মরণ করে রাখতে বৃক্ষ রোপণ করা।

তিনি বলেন “সবুজ পৃথিবী” গড়ার লক্ষ্যে প্রতিটি উৎসবে বৃক্ষ রোপন এর সূচনা করা চাই। তিনি পরিবারের লোকদের জন্মদিন, বিবাহ, মৃত্যু দিবস ইত্যাদিকে স্মরণ করে রাখতে গাছ রোপণ করার পরামর্শ দেন। এ দিন ভক্তদের উপস্থিতিতে উন্নতমানের ছাড়া লাগানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *