খোঁজের ফুটবলে ফাইনালে বেঙ্গল টাইগার বাগপুর

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ জুন : পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে স্থান করে নিল বেঙ্গল টাইগার বাগপুর। বুধবার সোনাই এনজিএইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত খোঁজ শিলচর আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সোনাই টাউন একাদশকে ১-০ গোলে পরাজিত করে তারা। খেলার সাত মিনিটেই দলের জয় নিশ্চিত করে নেন  বেঙ্গল টাইগারের পাওদান রাংমাই। এরপর হাড্ডাহাড্ডি লড়াই করলে সমতায় ফিরতে পারেনি টাউন একাদশ। এমনকি গোলের সংখ্যাও বাড়াতে পারেনি বাগপুর।

এ দিন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বেঙ্গল টাইগারের পাওদান রাংমাইকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে সম্মানিত করা হয়। অপরদিকে সোনাই টাউন একাদশের লালুংখামকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। ম্যান অব দ্য ম্যাচ ও সান্ত্বনা পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শঙ্কর ভট্টাচার্য ও তাহেরা সুলতানা। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দীপু কুমার দাস। খেলা পরিচালনা করেন টিটু লস্কর, আবু আব্বাস, রাকিব হোসেন এবং আব্দুল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *