মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : কাটিগড়ার আমতলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই বসতঘর। শনিবার সন্ধ্যা নাগাদ কাটিগড়া আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ লস্করের বসতঘরে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। বিদ্যুতের শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় প্রায় ঘন্টা খানেক পর্যন্ত জ্বলে আগুন। জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঘরের যাবতীয় আসবাবপত্র। এরপর দমকল বাহিনী পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে।
কাটিগড়ার আমতলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড



