শিলচর–হাফলং মহাসড়কের ডলুঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশু

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : বড়খলার অন্তর্গত শিলচর–হাফলং সৌরাষ্ট মহাসড়কের ডলুঘাট এলাকায় শনি মন্দিরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার রাতে এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় এক শিশু।

আহত শিশুটির নাম অজিত লোহার (১০)। প্রত্যক্ষদর্শীদের মতে, হাফলং থেকে শিলচরের দিকে আসা একটি বাইক (AS 24D 4755) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুটিকে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত শিশুটিকে উদ্ধার করে বড়োখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *