কনকপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দু’টি দোকান ঘর

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শিলচর কনকপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল দু’টি দোকান ঘর। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এ দিন ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে দোকানে আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা স্থানীয়দের খবর করেন এবং দোকান মালিকদের জানান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হন। খবর দেওয়া হয়  দমকল বাহিনীকে। কয়েকটি ইঞ্জিন উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে এরআগেই দোকান দু’টির সামগ্রী ভস্মীভূত হয়ে যায়।

দোকান দু’টির মধ্যে একটি ছিল মুদির দোকান ও ফার্নিচার তৈরির। মুদির দোকানের মালিক নজরুল হক জানান প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও প্রাথমিক ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শট সার্কিট থেকে ঘটেছে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *