বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নববর্ষের প্রথম দিনেই কইনাধরায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ‘নতুন দিনের আলাপ’ অনুষ্ঠিত হয়। অসমের সর্বস্তরের মানুষকে স্পর্শ করে এমন একাধিক উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ছাত্রছাত্রী থেকে শুরু করে মহিলা—সবাইকে নববর্ষের প্রথম দিনে একাধিক সুখবর দেন মুখ্যমন্ত্রী। ‘অরুণোদয় প্রকল্প’ থেকে ‘বাবু প্রকল্প’ পর্যন্ত তিনি একাধিক বড় ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের কোনও রাজ্য রাজ্যিক পর্যায়ে বেতন কমিশন গঠন করেনি।”
অসমের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব সুভাষ দাসের সভাপতিত্বে অষ্টম অসম বেতন কমিশন গঠন করা হবে। রাজ্যিক পর্যায়ে অষ্টম বেতন কমিশন গঠনকারী ভারতের প্রথম রাজ্য হতে চলেছে অসম।
একই সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে অসম সরকারও অষ্টম বেতন কমিশন গঠন করবে।



