বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল সিআরপিএফ ও হাইলাকান্দি পুলিশ। জেলার রামনাথপুর থানা এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিআরপিএফের কিউএটি/১৪৭ ব্যাটেলিয়ন (কাশীপুর) এবং হাইলাকান্দি পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে মোট ২.২০১ কেজি হেরোইন এবং ১.২৮৫ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বিপুল পরিমাণ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



