মেঘালয়ে রহস্যজনক অবস্থায় উদ্ধার অসম পুলিশের জওয়ানের মৃতদেহ

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : মেঘালয়ে রহস্যজনক পরিস্থিতিতে অসম পুলিশের এক জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেঘালয়ের পিলিংকাটা এলাকায় দশম অসম পুলিশ ব্যাটালিয়নের (১০ এপিবিএন) জওয়ান জেক্সন বড়োর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন জেক্সন বড়ো। দীর্ঘদিন তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে মেঘালয়ের পিলিংকাটা এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *