মর্মান্তিক ঘটনা, বাড়ির কুয়োয় পড়ে ৯৩ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : তেজপুরের বামুণগাঁওয়ে এক মর্মান্তিক ঘটনায় ৯৩ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধের নাম মহেন্দ্রনাথ শর্মা।

জানা গেছে, কোনও কারণে নিজের বাড়ির চৌহদ্দিতে থাকা একটি কুয়োয় পড়ে যান বৃদ্ধ মহেন্দ্রনাথ শর্মা। পরিবারের লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ (SDRF) বাহিনী। শুরু হয় উদ্ধার অভিযান।

এসডিআরএফ জওয়ানদের তৎপরতায় কুয়ো থেকে বৃদ্ধ মহেন্দ্রনাথ শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকার অত্যন্ত প্রবীণ ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে গোটা বামুণগাঁও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *