আলফা (স্বা)-এর নাম ভাঙিয়ে টাকা দাবি, গ্রেফতার এক যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : আলফা (স্বাধীন)-এর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগে এক যুবককে আটক করেছে ডিমৌ পুলিশ। ধৃত যুবকের নাম হরেণ গগৈ। তিনি টিংখং মাজগাঁওয়ের বাসিন্দা।

জানা গেছে, ডিমৌ ও শিবসাগরের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির কাছে টাকা দাবি করেছিলেন তিনি। লেঙেরি বামুণবাড়ির বাসিন্দা মানস গগৈ নামের এক যুবকের কাছেও অর্থ দাবি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আলফা (স্বাধীন)-এর ক্যাডার অভিলাষ অসমের নির্দেশে তিনি এই অর্থ দাবির কাজ করেছিলেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ১১৫/২৬ নম্বরে একটি মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *