জালুকবাড়িতে পুলিশের জালে ভুয়া চিকিৎসক

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ভুয়া চিকিৎসক সন্দেহে খয়বর উল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আদিল শাহ গলি থেকে তাঁকে আটক করা হয়। হাজো ও দদরা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন অভিযুক্ত। ধৃত খয়বর উল্লাহর বাড়ি হাজোর শনিয়াদিতে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরিচয় দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন তিনি। ঘটনার তদন্তে নেমে খয়বরের বাড়ি ও তাঁর ফার্মেসিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল সংখ্যক স্টিকার ও আপত্তিকর ওষুধ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, নিজেকে আয়ুষ বিভাগের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন ধৃত খয়বর উল্লাহ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *