অসম হাইস্কুল শিক্ষক সংস্থার নয়া কার্যকরী কমিটি, সভাপতি পীযূষ সাধারণ সম্পাদক রাগিব

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : অসম হাইস্কুল শিক্ষক সংস্থার জেলার ২২তম দ্বিবার্ষিক অধিবেশনে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার শহরের ইটখলাস্থিত সর্বোদয় হাইস্কুলে অনুষ্ঠিত এই অধিবেশনে আগামী কার্যকালের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। এতে পীযূষকান্তি দেবকে সভাপতি এবং রাগিব হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংস্থার এই অধিবেশনে সভাপতিত্ব করেন সর্বোদয় হাইস্কুলের প্রধান শিক্ষক তথা সংস্থার প্রাক্তন কার্যকরী সভাপতি পীযূষকান্তি দেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তন সভাপতি রণজিৎকুমার চন্দ, মনধীর দেব, শামসুল হক ও দিদারুল ইসলাম তালুকদার।

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি পীযূষকান্তি দেব ছাড়াও দুই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মৃত্যুঞ্জয় সিনহা ও পরন্তপ দেব। সাধারণ সম্পাদক রাগিব হোসেন চৌধুরী, সহকারী সম্পাদক শামসুল হক লস্কর ও প্রমোদ কুমার কুর্মী, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন মাঝারভূইয়া, রাজ্য কমিটির কার্যকরী সদস্য প্রাণেশচন্দ্র দাস এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়ন্তী ধর।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন লস্কর, অনুপম নাথ, সাহার উদ্দিন সদিওল, মাসুক আহমদ মজুমদার, খলিল উদ্দিন বড়ভূইয়া, বিশ্বজিৎ ঘোষ ও অসীম চন্দ্র দাস।

অধিবেশনে সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *