২৪ নভেম্বর : এশিয়া কাপ রাইজিং স্টার্সের মঞ্চে ব্যাট হাতে ইতিহাস গড়লেন ১৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ২৮ বলে বিধ্বংসী শতরান হাঁকিয়ে তিনি ভেঙে দিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির অতীত রেকর্ড। এখানেই থেমে না থেকে মাত্র ৫২ বলেই দ্বিশতক পূরণ করেন তিনি। তাঁর এমন তাণ্ডবে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) দেওয়া ২৫০ রানের লক্ষ্য ভারত মাত্র ১৪.২ ওভারেই টপকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বৈভব সূর্যবংশী একাই ২০৪ রান করেন। বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল ২৮ টি ছক্কায়। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে দ্রুততম শতরানের রেকর্ডটি ছিল জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk)। সেই নজির ভেঙে এদিন ২৮ বলে ম্যাজিক ফিগারে পৌঁছান বৈভব।





