পূর্ব সোনাইয়ে শাহসুফি মওলানা হাছন আলি সাহেবের বার্ষিক উরুস ২২ জানুয়ারি

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : পূর্ব সোনাইয়ের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শাহসুফি মওলানা হাছন আলি সাহেবের বার্ষিক উরুস আগামী ২২ জানুয়ারি ২০২৭, শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার সকালে গাঙ্গুলি রওজা সংলগ্ন মসজিদে আয়োজিত এক সাধারণ সভায় উরুসের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

সভায় উরুস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উরুস কমিটি পুনর্গঠন, আয়-ব্যয়ের বাজেট নির্ধারণ এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি উরুস আয়োজনকে সফল করে তুলতে প্রয়োজনীয় সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সংবাদমাধ্যমের কাছে উরুস আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির সভাপতি আহমদ আলি মজুমদার, সম্পাদক আলহাজ হাফিজ আব্দুল হক, যুগ্ম সম্পাদক আলহাজ সাইদুর রহমান মজুমদার, নজরুল ইসলাম বড়ভূইয়া-সহ অন্যান্য কর্মকর্তারা। তাঁদের বক্তব্য, আসন্ন উরুস সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *