ছায়ারানি দেবী প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : শিলচরের বিবেকানন্দ রোডের বাসিন্দা দিলীপকুমার নাথের সহধর্মিণী তথা অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অবসরপ্রাপ্ত হেড অ্যাসিস্ট্যান্ট ছায়ারানি দেবী আর নেই। শনিবার রাত ৮টা ২৪ মিনিটে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৭০ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধর্মপ্রাণা ও অমায়িক স্বভাবের মহিলা হিসেবে পরিচিত ছায়া রাণী দেবীর মৃত্যুতে শোকাহত তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা। মৃত্যুকালে তিনি স্বামী দিলীপ কুমার নাথ, এক কন্যা, এক পুত্র, জামাতা ও এক নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন। বেঙ্গালুরুর পানাথুর শ্মশানঘাটে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিবারবর্গের প্রতি বিভিন্ন মহল থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *