লাহরিঘাট আঞ্চলিক আমসুর সমিতি গঠন, শপথ গ্রহণ

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : সাড়া অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের (আমসুর) মরিগাঁও জেলার সমিতির অন্তর্গত লাহরিঘাট আঞ্চলিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় লাহরিঘাট সেন্ট্রাল লাইব্রেরিতে নবগঠিত লাহরিঘাট আঞ্চলিক সমিতির হয়ে সভাপতি রাতুল আহমেদ, উপ-সভাপতি বাছির উদ্দিন ও আজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম আল-আমিন ও আনোয়ার হোসেনকে নিয়ে একটি ৩১ জনের পূর্ণাঙ্গ সমিতি গঠন করা হয়।

অনুষ্ঠানে মরিগাঁও জেলা সমিতির সভাপতি হারুন আল রশিদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট নাজমূল হুসেইন, শিক্ষামিত্রের প্রাক্তন সভাপতি মাইনূল হক চৌধুরী, সমাজসেবক আখতার হোসেন ও মাহমাদুল নবীর পাশাপাশি অঞ্চলের শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, নতুন সভাপতি রাতুল ইসলাম নিজের ভাষণে বলেন, আগামী দিনগুলোতে সংগঠনটিকে আরও শক্তিশালী করতে সাংগঠনিক কাজ অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *