বেনাপোল সীমান্ত পরিদর্শনে আওয়ামির লিগের শীর্ষ নেতারা!

Spread the news

২২ নভেম্বর : ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা করেছেন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ফের উত্তাল বাংলাদেশ। আওয়ামি লিগের বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। এই পরিস্থিতিতে রবিবার বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন আওয়ামির লিগের চার শীর্ষ নেতা।

সূত্রের খবর, রবিবার আওয়ামি লিগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন। পাশাপাশি, তাঁদের সঙ্গে যাবেন দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। কিন্তু কী কারণে তাঁরা সেখানে যাচ্ছেন, তা স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ওই অঞ্চলে তাঁরা তিন-চারদিন থাকবেনও। তার পর সেখান থেকে আগরতলা যাওয়ার কথা তাঁদের। এদিকে শনিবার সন্ধ্যার পর পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ আওয়ামি লিগের প্রাক্তন তিন সাংসদ ও প্রাক্তন মেয়রের বাড়িতে হামলার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চলে ভাঙচুর। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলিগের দুই নেতার বাড়িতেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে, চট্টগ্রামে বিএনপির ছাত্রদলের একটি মোটরবাইক মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অন্তত পাঁচটি মোটরবাইক ভাঙচুর ও একাধিক মোটরবাইক আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও সম্প্রতি দেশজুড়ে নিজেদের তৎপরতা বাড়িয়েছে আওয়ামি লিগ। দিকে দিকে কর্মসূচির আয়োজন করছে তারা। পাশাপাশি, রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষত, আওয়ামি গড় বলে পরিচিত গোপালগঞ্জে হাসিনার দলের অতি তৎপরতা দেখা গিয়েছে। অভিযোগ, সেখানে তিনটি থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হামলা হয়েছে হাসপাতালেও। গোপালঞ্জের বিভিন্ন স্থানে বাজছে ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া তারেক রহমানের সরকার। ইতিমধ্যেই বাংলাদেশজুড়ে বিপুল সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
খবর : সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *