হাইলাকান্দিতে ASRLM-এ কোটি টাকার  কেলেঙ্কারি, গ্রেফতার প্রাক্তন ব্লক কো-অর্ডিনেটর

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : অসম স্টেট রুরাল লাইভলিহুড মিশন (ASRLM)-এ প্রায় ১ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে হাইলাকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংস্থার প্রাক্তন ব্লক কো-অর্ডিনেটর রূপম দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক অভিযোগ অনুযায়ী, দুগ্ধ উৎপাদনকারী গাভি কেনার নামে সরকারি প্রকল্পের বিপুল পরিমাণ অর্থের আর্থিক অনিয়ম ও আত্মসাৎ করা হয়েছে। এই খাতে প্রায় ১ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।

সরকারি অর্থের এই বিপুল পরিমাণ অনিয়মের অভিযোগ সামনে আসতেই সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছেন এবং কীভাবে এই আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *