গো-হত্যার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, ৯টি গরু সহ আটক ১

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাটে অবৈধ কসাই ও গো-হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে লাহরিঘাট থানার অন্তর্গত ধিঙরআটী গ্রামে পুলিশের চালানো এক বিশেষ অভিযানে ৯টি গরু উদ্ধার হওয়ার পাশাপাশি পুলিশের জালে পড়েছে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম আবুল কালাম বলে জানা গেছে। এই অভিযানকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ধিঙরআটী গ্রামের একটি নির্দিষ্ট স্থান থেকে ৯টি গরু উদ্ধার করা হয়, যা অবৈধভাবে কসাইয়ের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ উদ্ধার হওয়া ৯টি গরু গো-শালায় পাঠিয়েছে। অন্যদিকে, ধৃত ব্যক্তিকে লাহরিঘাট পুলিশে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *