জুবিন গর্গের জন্মদিনে শিলচরে অগপ-র উদ্যোগে জাতীয় স্বাভিমান দিবস পালন

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : মহান শিল্পী তথা অসমের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে বুধবার শিলচরে জাতীয় স্বাভিমান দিবস পালন করল অসম গণ পরিষদ (অগপ)। এ উপলক্ষে শিলচরের ট্রাঙ্ক রোডে অবস্থিত অগপ-র কাছাড় জেলা কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সাধারণ সম্পাদক সুজিত শর্মা, কেন্দ্রীয় সম্পাদক সুজিত কুমার দেব, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, যুব পরিষদের জেলা সভাপতি রোপণ মোদক, সহসভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া ও নেকিব লস্কর।

এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মীয় সংখ্যালঘু জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর, ভাষিক সংখ্যালঘু জেলা সভাপতি রাহুল ভট্টাচার্য্য-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা জুবিন গার্গের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অসমের সংগীত ও সাংস্কৃতিক জগতে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তাঁর সৃষ্টিশীল কর্ম এবং সংগীতের মাধ্যমে অসমীয়া সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে।

শিল্পীর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতীয় স্বাভিমান দিবস পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *