কমান্ডো প্রশিক্ষণে জোড়া শিরোপা সাবিনার, প্রথম মহিলা কমান্ডো

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : নগাঁও জেলার জুরিয়ার দাগাঁও গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএসজি) প্রথম মহিলা কমান্ডো কনভার্সন কোর্সে অসাধারণ সাফল্য অর্জন করে জোড়া শিরোপা পেয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২৭০ জন মহিলা পুলিশ কর্মীর মধ্যে সাবিনা সর্বোচ্চ কৃতিত্বের পরিচয় দিয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে শীর্ষস্থান অর্জন করেন।

প্রশিক্ষণ চলাকালীন অসামান্য পারফরম্যান্সের জন্য তাঁকে ‘বেস্ট ওভারঅল ট্রেনি’ এবং ‘বেস্ট ইন ফিজিক্যাল’ সম্মানে ভূষিত করা হয়।

এনএসজি-র মতো দেশের অন্যতম অভিজাত নিরাপত্তা বাহিনীর কঠোর ও চ্যালেঞ্জিং কমান্ডো প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাঁর শারীরিক ক্ষমতা, শৃঙ্খলা, একাগ্রতা এবং অধ্যবসায় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

সাবিনার এই সাফল্যে দাগাঁও গ্রাম-সহ সমগ্র নগাঁও জেলা গর্বিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অন্যান্য ব্যক্তিত্বরা সাবিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কৃতিত্ব শুধু সাবিনা ইয়াসমিনের ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতীয় নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অসমের নারীদের ক্রমবর্ধমান অবদানেরও উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *