কাশ্মীরে এনকাউন্টার, খতম ২ জঙ্গি

Spread the news

১৬ নভেম্বর : ফের গুলি চলল ভূস্বর্গে। আবারও খবরের শিরোনামে কুলগাঁও। তবে এবার সেনার গুলিতে খতম হল লস্কর কমান্ডার লতিফ ভোট সহ আরো এক জঙ্গি। বুধবার কুলগাঁওএর মীর বাজারের কাছে সিআরপিএফের নাকা চেকিং চলার সময় অতর্কিত গুলি চালায় জঙ্গিরা। যেখানে ৩ জন জওয়ান গুরুতর আহত হন। এর পর থেকেই কুলগাঁও এবং তার পাশের অনন্ত নাগ জেলায় জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চলাচ্ছিল সেনাবাহিনী‌। আজকের এনকাউন্টারে মৃত জঙ্গিরা সিআরপিএফ জওয়ানদের ওপর হামলায় জড়িত বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। ওই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্কর কমান্ডার লতিফ ভাট।

গত পাঁচ দিন ধরে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনী এবং পুলিশ। খবর আসে কুলগাঁওএর লাড়ু গ্রামে লুকিয়ে আছে জঙ্গিরা। এরপর সেই গ্রামকে চারদিক থেকে ঘিরে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। এই অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সেই গুলির লড়াইতেই নিহত হয় দুই জঙ্গি। এই অভিযানে সেনার সঙ্গে কাশ্মীর পুলিশের এলিট স্পেশাল অপারেশন গ্রুপও যৌথভাবে অভিযান চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *