ঘুষ কাণ্ড : বঙাইগাঁও মেডিক্যাল কলেজের অধ্যাপক সাময়িক বরখাস্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : বঙাইগাঁও মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ নেত্রমণি কাকতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (AMCH)-এ কর্মরত থাকাকালীন ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন চিকিৎসক ডাঃ কাকতি।

অভিযোগ অনুযায়ী, ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে একটি পরিবারের কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *