সাংসদের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগে আহত বাবা-মাসহ পরিবারের সদস্যরা

Spread the news

১২ নভেম্বর : বাংলাদেশের কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তথা সংরক্ষিত নারী আসনের সাংসদ নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টা নাগাদ দৌলতপুরে অবস্থিত তাঁর বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এই ঘটনায় সাংসদের বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

ঘটনার পর হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন সাংসদ নুসরাত তাবাসসুম জ্যোতি। তাঁর দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে নয়, বরং রাজনৈতিক কারণেই এই হামলা চালানো হয়েছে। তাঁর সন্দেহ, নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নুসরাত তাবাসসুম জ্যোতি হুঁশিয়ারি দিয়ে লেখেন, কণ্ঠরোধ করার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালানো হলেও তিনি পিছিয়ে যাবেন না। আগুনের পথ পেরিয়েও নিজের কাজ চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। বার্তার শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানও দেন এনসিপি নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *