সাড়ে ৩৯ বছর দেশসেবা শেষে ঘরে ফিরলেন বিএসএফের আলি আহমদ, সমাজসেবায় আত্মনিয়োগের অঙ্গীকার

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : দীর্ঘ ৩৯ বছর ৬ মাস বিএসএফে দায়িত্ব পালনের পর অবসর নিয়ে রাজস্থানের জয়সালমের থেকে নিজ গ্রাম শিবনারায়ণপুরে ফিরলেন সাব-ইন্সপেক্টর আলি আহমদ চৌধুরী। মঙ্গলবার বদরপুর রেলস্টেশনে পৌঁছাতেই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা ফুলেল সংবর্ধনায় তাঁকে বরণ করে নেন।

১৯৮৭ সালের ১৪ এপ্রিল বিএসএফে যোগদান করেন আলী আহমদ। মণিপুরে প্রশিক্ষণ শেষে ত্রিপুরার গোকুলনগরে প্রথম কর্মস্থলে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পর ১৯২ নম্বর ব্যাটেলিয়নের অধীনে রাজস্থানের জয়সালমের থেকে অবসর গ্রহণ করেন।

বাড়ি ফিরে প্রথমে পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন এবং পরে পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মুকব্বির আলি চৌধুরীর আশীর্বাদ নেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

অবসর-পরবর্তী জীবনে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি সমাজসেবা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনে আনন্দিত শিবনারায়ণপুর ও কাটিগড়ার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *