বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ আইটিএফ (ITF)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ কুমুদ গগৈ। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থা কুমুদ গগৈ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের আইটিএফ-এ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথম দিন অর্থাৎ শুক্রবার রাজু দত্ত নামের এক কর্মীর মৃত্যু হয়েছিল। তাপস গগৈ ও রূপম গোহাঁই ও শৈলেন গগৈর মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






