মিজোরামে হেরোইন সহ গ্রেফতার নগাওয়ের দুই যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : মিজোরামের সাইতুয়াল পুলিশ সোমবার অভিযান চালিয়ে একটি মারুতি ব্রেজা গাড়ি থেকে হেরোইন সন্দেহে ৫৮টি কৌটো উদ্ধার করেছে। এ ঘটনায় গাড়ির চালকসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার কেইফাং কুয়ালমাও এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সাইতুয়াল পুলিশ। সকাল প্রায় ৮টা নাগাদ মণিপুরের দিক থেকে আসা AS-09 G 8855 নম্বরের একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ি থেকে হেরোইন বলে সন্দেহ করা ৫৮টি কৌটো উদ্ধার হয়।

ঘটনায় গাড়ির চালক অসমের নগাঁও জেলার রৌমারি এলাকার জহিরুল ইসলাম (২৭) এবং তাঁর সহযোগী বলে পরিচিত নগাঁও জেলার শিলংগারি এলাকার গুলজার হোসেনকে (১৯) গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে সাইতুয়াল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *