ধলাইয়ের বিদ্যারতনপুর হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যারতনপুর বাজার এলাকায় হাসপাতালের পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ ওই ব্যক্তি জল পান করতে গিয়ে পুকুরের কাছে অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তির মৃগী রোগ ছিল। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজনের ধারণা, তিনি লক্ষীপুর এলাকার বাসিন্দা হতে পারেন। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে।

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রশাসনের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *