শিকারে গিয়ে বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের! মিজোরামে মর্মান্তিক ঘটনা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : শিকারে গিয়ে বন্ধুর গুলিতে প্রাণ হারালেন মিজোরামের এক যুবক। মৃত যুবকের নাম ভানলালদুপুইয়া (৩৬)। তাঁর বাড়ি তুয়ালতে গ্রামে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার কয়েকজন বন্ধুর সঙ্গে শিকারে বেরিয়েছিলেন ভানলালদুপুইয়া। কিছুক্ষণ শিকারের পর শনিবার বিকেল প্রায় ৫টা ২০ মিনিট নাগাদ তিনি একটি বন্য প্রাণীর ডাক শুনতে পান। এরপর শিকারের স্থান থাংতে থেকে নিচে নেমে শব্দের উৎসের দিকে এগিয়ে যান তিনি।
এদিকে, তাঁর এক বন্ধু তাঁকে বন্য শূকর ভেবে ভুল করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ভানলালদুপুইয়া।

শনিবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার দুপুর ১২টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর : Khawthlir News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *