শিলচরে সিটুর উদ্যোগে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সিটুর আহ্বানে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার এই কর্মসূচির অংশ হিসেবে শিলচরেও সিটুর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক ও কর্মচারীরা। পাশাপাশি সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়।

প্রতিবাদ কর্মসূচিতে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৮০০ টাকা নির্ধারণ, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬৬১ টাকা করা এবং অষ্টম শ্রম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী মিড-ডে মিল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম কাজে সম মজুরি নিশ্চিত করার দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা।

সিটুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সুরজিৎ ঘোষ, ত্রিদিব পাল, পার্থ চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *