শিলচরে সিটুর উদ্যোগে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ নভেম্বর : শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সিটুর আহ্বানে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার এই কর্মসূচির অংশ হিসেবে শিলচরেও সিটুর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক ও কর্মচারীরা। পাশাপাশি সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৮০০…
