শিলচর পুর নিগমের কাউন্সিলরদের শপথ গ্রহণ ৫ নভেম্বর

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : শিলচর পুর নিগমের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ৫ নভেম্বর। রাজীব ভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যের আবাসন ও নগর বিষয়ক বিভাগের সচিব রায়চাঁদ আহমদ পুর নিগমের প্রথম সভা (শপথ গ্রহণ অনুষ্ঠান) হবে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজেপির এক সূত্রে জানা গেছে, রাজীব ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেন দলের রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। সূত্রটি আরও জানান, শপথ গ্রহণের আগে বিজেপির নবনির্বাচিত ৩২ জন পুর সদস্যকে নিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা আগামীকাল শিলচরের দলীয় কার্যালয়ে এক বৈঠকে বসবেন। ওই বৈঠকে তাদের আগামী দিনে কীভাবে পুর নিগমের কাজকর্ম করতে হবে এনিয়ে পাঠ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *