কাবুগঞ্জে জয়ী ইলেভেন ব্রাদার্স কালাখাল

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে জয় পেল ইলেভেন ব্রাদার্স কালাখাল। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পানিসাগর মোকাম এফসিকে ১-০ গোলে পরাজিত করে ইলেভেন ব্রাদার্স। ম্যাচের ২৮ মিনিটে জয়সূচক গোলটি করেন পিস্তল খাসিয়া। গুরুত্বপূর্ণ গোল করার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্স কালাখালের পিস্তল খাসিয়া।

ম্যাচ শেষে তাঁর হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেন সুশীল পাল, জগন্নাথ মিশ্র ও ধীরেন সিনহা।
এদিনের ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি জাফর বড়ভূইয়া। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শামিম আহমদ বড়ভূইয়া, আবুল লস্কর ও নিজাম উদ্দিন।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী বুধবার কোনও খেলা অনুষ্ঠিত হবে না। আগামী বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি হবে ডাউনহিল নাগাখাল ও বিবেকানন্দ রোড, শিলচর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *