গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড : নিহত স্বত্বাধিকারী হেলেনা ও তাঁর ছেলে দেবর্ষি, গ্রেফতার অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : গুয়াহাটির লাচিত নগরের বড়া সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে গুলিচালনার ঘটনায় নিহতদের পরিচয় সামনে এসেছে। নিহতদের মধ্যে রয়েছেন হোটেলটির স্বত্বাধিকারী হেলেনা ভরালী এবং তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ। এছাড়া হেলেনা ভরালীর জ্যেষ্ঠ দাদা ভূদেব ভরালীর নামও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নারায়ণ দাস নামে আরও এক ব্যক্তির। জানা যায় হেলেনার কন্যাও গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাতে সংঘটিত এই গুলিচালনার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টনবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় হোটেল বিলাস ইনের স্বত্বাধিকারী হেলেনা ভরালী ও তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপের মৃত্যু হয়েছে। গুলিচালনার ঘটনায় একাধিক ব্যক্তির হতাহতের খবর সামনে আসতেই গোটা গুয়াহাটি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গুলিচালনার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *