কাবুগঞ্জে উদ্বোধনী ম্যাচে জয়ী গড়রকান্দি এফসি

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শুরু হল কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমির  ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে গড়রকান্দি এফসি। তারা টাইব্রেকারে পরাজিত করে রাজঘাট এফসি-কে। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। ম্যাচের প্রথম গোল করেন রাজঘাট এফসির সালমান। তিনি ৬ মিনিটে গোল করেন। চার মিনিটের মধ্যে গড়রকান্দিকে সমতায় নিয়ে আসেন সিবলু লস্কর। তিনি দশ মিনিটে গোল করেন। এরপর গোলের সংখ্যা বাড়াতে দু’দলের লড়াই শুরু হয়। কিন্তু উভয় দল গোল করতে ব্যর্থ হয়। এতে ১-১ গোলে ম্যাচ ড্র থেকে যায়। অবশেষে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয় গড়রকান্দি এফসি।

উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, নগদীরগ্রাম-দিদারখুশ জেলা পরিষদ সদস্য শাহিন আহমদ লস্কর, নগদিগ্রাম জিপির এপি সদস্য আব্দুর রাকিব মজুমদার, নরসিংহপুর জিপির এপি সদস্য দিবাকর সিনহা, মাতা সংঘের সম্পাদক রাজীব দে ও সহ-সভাপতি অমিতাভ শর্মা। এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত গন গড়রকান্দি এফসির পাপন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া ও শহিদ চৌধুরী। সোমবার মুখোমুখি হবে বিজু সিনহা ফুটবল অ্যাকাডেমি ও সুইট ব্রাদার্স বাউরিকান্দি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *