মিজোরামে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ লালদুহোমার

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মিজোরামে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে আমন্ত্রণ জানালেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। সোমবার অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে চন্দ্রবাবু নাইডুর বাসভবনে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষামন্ত্রী নারা লোকেশ মিজোরামের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। উল্লেখ্য, নারা লোকেশ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর পুত্র।

বৈঠকে লালদুহোমা মিজোরামে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে চন্দ্রবাবু নাইডুকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান। পাশাপাশি দুই রাজ্যের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ ছাড়া মিজোরামের যুবকদের জন্য অন্ধ্রপ্রদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও বৈঠকে তুলে ধরেন লালদুহোমা। মিজো যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *