সংস্কৃতি চেতনা ন্যাসের মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পুজো পরিক্রমা শেষ করলেন মুখ্যমন্ত্রী

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শিলচর সফরের শেষ পর্যায়ে শিলচর টাউন ক্লাবের মাঠে আয়োজিত সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপুজো মণ্ডপে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সংস্কৃতি চেতনা ন্যাসের পরিচালনায় আয়োজিত এই পুজোমণ্ডপে দেবী দুর্গার দর্শন করেন তিনি। এটিই ছিল মহাষ্টমীর দিন তাঁর শিলচর সফরের শেষ পুজোমণ্ডপ পরিদর্শন।

উল্লেখ্য, মহাষ্টমীর পুণ্যতিথিতে শিলচর সফরকালে মোট আটটি পুজোমণ্ডপ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন পুজোমণ্ডপে গিয়ে দেবী দুর্গার দর্শন করার পাশাপাশি উৎসবের আবহে পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীদের মধ্যে তাঁর উপস্থিতি বিশেষ উৎসাহের সঞ্চার করে।

শিলচরে নির্ধারিত কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছান শিলচর বিমানবন্দরে। সেখান থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেন তিনি।

মহাষ্টমীর দিনে মুখ্যমন্ত্রীর এই শিলচর সফর দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বাড়তি মাত্রা যোগ করে। বিভিন্ন পুজোমণ্ডপে তাঁকে ঘিরে পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *