মেহেরপুরে সানসিটি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the news

পিএনসি, শিলচর। 
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মেহেরপুরে সানসিটি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার। সানসিটি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি উদয় শংকর গোস্বামী মণ্ডপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে হারাণ দে, আর ব্যানার্জি, পিআর মজুমদার, পিনাকপাণি ধর এবং সম্পাদক শান্তা পাল।

উদ্বোধনী ভাষণে উদয় শংকর গোস্বামী জানান, এ বছর সানসিটি সর্বজনীন দুর্গাপূজা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। আগামী বছরের দুর্গাপূজার আগেই প্রতিমার বেদি নির্মাণ এবং মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *