বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : দুর্গাপুজোর আনন্দ-উৎসবের মধ্যেই উত্তর গুয়াহাটির আমিনগাঁও ঘাটে ঘটে গেল এক শোকাবহ ঘটনা। শুক্রবার ব্রহ্মপুত্র নদে পিতার পিণ্ডদান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই যুবক। নিখোঁজরা হলেন বিশাল দাস (১৮) এবং তাঁর জামাইবাবু জিশন দাস (৩০)।
জানা গিয়েছে, নিখোঁজ দুই যুবকের বাড়ি আমিনগাঁওয়ের ঢুলুকীবস্তিতে। পিতার পিণ্ডদান করতে গিয়ে আচমকাই তাঁরা ব্রহ্মপুত্রের জলে নিখোঁজ হয়ে যান। এই মর্মান্তিক ঘটনায় দুই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ এবং পাণ্ডু নদী পুলিশ। নিখোঁজ দুই যুবকের সন্ধানে ব্রহ্মপুত্র নদে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি।




