বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : বহির্রাজ্যে ম্যাগির প্যাকেটের আড়ালে মদ পাচার ভেস্তে দিল পুলিশ। গোলাঘাটের পুলিশ অভিযানে নেমে গুয়াহাটি থেকে নাগাল্যান্ডগামী মদভর্তি গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে ম্যাগির প্যাকেটের আড়ালে প্রচুর মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এ ঘটনা গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও হেলপারকে।
ধৃত চালক মফিদুল আলি এবং হেলপার মোস্তাক হাসান। মদ পাচারের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




