SUCI (C)-র বুকস্টল ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Spread the news

১৬ অক্টোবর : পঞ্চমীর সন্ধ্যায় হাওড়ার ব্যাতাইতলা বাজারে SBI ব্যাঙ্কের বিপরীতে SUCI (C)-র একটি বুকস্টল ভেঙে চুরমার করল দুষ্কৃতির এক বিশাল দল। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। দলটির দাবি, ওই স্থানে প্রায় ২০ বছর ধরে বুকস্টলটি বসে আসছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ৭০-৮০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। ওই দলের কয়েকজন নেতা-নেত্রী বিরোধী মতাদর্শের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, ‘হিন্দুরাজ’-এর প্রসঙ্গ তুলে প্রগতিশীল, নবজাগরণমূলক ও বিপ্লবী চিন্তাধারার বই এবং বিপ্লবীদের জীবন ও আদর্শ সম্পর্কিত বইয়ের স্টল বসতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার পর শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে, অভিযোগকারীদের দাবি, এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *