দুই দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি অসম পুলিশের, আহত

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : ফের গর্জে উঠল মহানগর পুলিশের বন্দুক। গুয়াহাটির কাহিলিপাড়ার জনকপুরে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালাল পুলিশ। খানাপাড়া ও পাঞ্জাবাড়ির মধ্যবর্তী এলাকায় পুলিশের গুলিতে জখম হয়েছে দুই অভিযুক্ত।

গুলিবিদ্ধ দুই অভিযুক্তের নাম প্রশান্ত বড়ো ও রাহুল দাস। তাদের উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে জনকপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। বাইক বা স্কুটিতে চেপে আসা দুই ছিনতাইকারী এক মহিলাকে অনুসরণ করে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগ নিয়ে পালানোর সময় মহিলাকে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এতে গুরুতর আহত হন তিনি। গোটা ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। জানা গিয়েছে, ওই দিনই লালমাটিতেও একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল অভিযুক্তরা।

ঘটনার পর দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে গত ৯ অক্টোবর বশিষ্ঠ পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে একটি স্কুটি ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তদন্তে জানা গিয়েছে, স্কুটিটি গত ৩ অক্টোবর ভঙাগড় এলাকা থেকে চুরি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *