শিলচরে ডিডিআইপিআর সাজ্জাদ চৌধুরী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে সাজ্জাদুল হক চৌধুরীকে পদোন্নতি দিয়ে পুনরায় শিলচরে পোস্টিং দেওয়া হয়েছে। বর্তমানে শ্রীভূমি জেলায় কর্মরত ডিআইপিআরও সাজ্জাদ চৌধুরী এর আগে ২০২২ ও ২৩ সালে দুই বছর শিলচরে তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ চালিয়েছেন। সেসময় তিনি হাইলাকান্দির জেলার ডিআইপিআরও-এর দায়িত্ব নির্বাহ করেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিলচরের কাজ করেছেন। ১৯৯৩ সালে ট্রান্সলেটর হিসাবে বিভাগে যোগ দিয়ে পর্যায়ক্রমে মহকুমা এবং জেলা আধিকারিক হিসাবে উপত্যকার তিন জেলায় কাজ করেছেন। বিভাগের এক জন কৃতী আধিকারিক হিসাবে রাজ্য সরকার সাজ্জাদ চৌধুরীকে  ২০২০ সালে রাজ্যের দ্বিতীয় সেরা জনসংযোগ আধিকারিক হিসেবে পুরস্কৃত করে।

বিভাগের কমিশনার সচিব কুমার পদ্মপানি বরা স্বাক্ষরিত এক সাম্প্রতিক আদেশে সরকার চৌধুরীকে পদোন্নতি দিয়ে শিলচরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *