১২ অক্টোবর থেকে HSLC পরীক্ষার আবেদনপত্র পূরণ প্রক্রিয়া শুরু

Spread the news

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : HSLC পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে HSLC পরীক্ষার আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনপত্র পূরণের সময় পরীক্ষার্থীদের ৭০০ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এর পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও পরীক্ষা কেন্দ্রের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি মকুবের সুবিধা থাকবে। এছাড়া যেসব পরীক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় ৪ লক্ষ টাকা বা তার কম, তারাও পরীক্ষার ফি-র ক্ষেত্রে ছাড় পাওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষার্থীরা sebaregistration.org পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র পূরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *