রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের তিন থেকে গণনা শুরু করে ক্রমান্বয়ে এগিয়ে চলছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে প্রায় ছয়টি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে। একইভাবে কংগ্রেসও জয়ের খাতা খুলতে শুরু করে। ৩০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সাক্ষী বণিক জয়ী হন।
৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কুলদ্বীপ নিহাল, ২৮ নম্বর ওয়ার্ড অনুশ্রী ভট্টাচার্য, চন্দ্রাণী দাস রায় ৩৫ নম্বর ওয়ার্ডে ১৭৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। ৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী চৈতালী সাধ্য দেব। তিনি কংগ্রেস প্রার্থীকে পরিজিত করে ২২০০ ভোটে জয়ী হন।



