নিলামবাজারে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শ্রীভূমির নিলামবাজার বেড়াজালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। জাতীয় সড়কে তৈরি হওয়া বড় গর্তের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে অসম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের খাদে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাঙামাটি থেকে শিলচরের দিকে যাচ্ছিল।

ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তার গর্তের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *